গ্রাহকের স্বাধীনতা আদায় করে নিলেন মোস্তাফা জব্বার

১৫ মার্চ, ২০২২ ১৭:৫৫  
মোবাইল ইন্টারনেট ব্যবহারে গ্রাহক যেনো তার কেনা প্যাকেজ ইচ্ছে মতো যত দিন খুশী ব্যবহার করতে পারেন সে জন্য নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র কাছ থেকে মোবাইলেও আনলিমিটেড প্যাকেজ দেয়ার স্বাধীনতা আদায় করে নিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার বিটিআরসি সম্মেলন কক্ষে মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ নির্দেশিকা বাস্তবায়নের "শুভ উদ্বোধন" কারার আগে স্বপ্রণোদিত হয়ে এই অধিকার আদায় করে নেন তিনি। নতুন প্যাকেজ অনুযায়ী অপারেটরগুলো যখন একের পর এক নিজেদের প্যাকেজগুলো উপস্থাপন করছিলেন তখন সেখানে ব্যবহারের মেয়াদ সীমা থাকায় আপত্তি প্রকাশ করেন ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার এই অগ্রসৈনিক। তিনি বলেন, আমার কাছে গ্রাহকরা তাদের কেনা ডেটা ইচ্ছে মতো ব্যবহার করতে চান। প্রত্যেকেই বলেন, আমার ডাটা আমি টাকা দিয়ে কিনেছি, যতদিন খুশী ব্যবহার করবো। তবে কোনো অপারেটর যদি এই যদ্দিন খুশী ব্যবহারের সুযোগ দিতে চায় তার কী গতি হবে প্রশ্ন রাখেন। উত্তরে বিটিআরসি মহাপরিচলক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ  ‘আন্তর্জাতিক প্রাক্টিস এবং হিসাবের জন্য সব কিছুরই তো লিমিট থাকবে’ বলতেই এই যুক্তি নাকচ করে দেন মন্ত্রী। তিনি বলেন, “নিশ্চয় লিমিট হবে। কেননা আমি যখন আইএসপি থেকে ডেটা কিনি তখন তো  কোনো লিমিট থাকে না। একজন সাধারণ মানুষ বা ব্যবহারকারী হিসেবে যদি আমি স্পিড চাই.. টেলিকম অপারেটররাও তো স্পিড কেনন। স্পিড কিনে ডাটা বিক্রি করেন। এবং এই স্পিড কিনে যে ডাটা বিক্রি করেন সেই ডেটা যদি কেউ আনলিমিটেড ব্যহার করতে চায় তাতে সমস্যা কোথায়? অপারেটররার রাজি হবে না আমি জানি। তারা ডাটা ফাঁকি দিয়ে যদি করা যায়.. কিন্তু জনগণের স্বার্থ  দেখা রাষ্ট্রের দায়িত্ব।” এরপর একটু দম নিয়ে মোস্তাফা জব্বার বলেন, “আমি এইটুকু অনুরোধ করবো, কেউ যদি এই আনলিমিটেড অপশন দিতে চায় বিটিআরসি তার প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।” এসময় তার বাম দিকে বসা অনুষ্ঠানের সভাপতি বিটিআরসি চেয়ারম্যান এই দাবিতে সম্মতি দেন। এই সম্মতিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, কারো যদি জনগণের জন্য দরদ দেখা দেয় তারা ডেটা যত খুশী তত ব্যবহারের সুযোগ দিতে পারেন। এ জন্য সে তার মতো করে প্রাইসিং করবে। এসময় এই সুযোগ নেয়ার জন্য অপারেটরদের স্বাগত জানানো হবে বলে জানান বিটিআরসি মহাপরিচালক। এবং অনুষ্ঠান শেষে বিষয়টি প্যাকেজ নীমিতালার মধ্যে অন্তর্ভূক্তির বিষয়ে নিশ্চয়তা দেন।